Cycle Save the City

Cycle Save the City

Cycle Save the City

“সাইকেলস সেইভ দি সিটি” | Cycle Save the City

শীর্ষক আলোচনা সভা এবং সাইকেল বিষয়ক গান লঞ্চিং এর প্রতিবেদন

গত কয়েক বছর ধরে ঢাকাসহ বাংলাদেশের বড় শহরগুলোতে যানজট ও দূষণ একটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। মাত্র ৫ শতাংশ ব্যক্তিগত গাড়ী ৭০ শতাংশ রাস্তা দখল করে তীব্র যানজট সৃষ্টি করছে। এই তীব্র যানজট শহর জীবনের দৈনন্দিন যাতায়াতে হাজার হাজার কর্মঘণ্টা কেড়ে নিচ্ছে আমাদের থেকে, যা দেশের অর্থনীতির জন্য অন্তরায়। এছাড়াও অতিমাত্রায় যান্ত্রিক যানের প্রসারের ফলে ঢাকা শহর শব্দ ও বায়ু দূষণের জন্য বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে অবস্থান করছে। এই সকল সমস্যাগুলো আমাদের পরিবেশ ও স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্যক্তিগত গাড়ীর ব্যবহারকে নিরুৎসাহিত করে বাইসাইকেল ব্যবহারকে উদ্ভুদ্ধকরণ, কার্বন নিঃসরন রোধ, স্বাস্থ্য এবং পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট যৌথভাবে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ডাব্লিউবিবি ট্রাস্টের কৈবর্ত সভাকক্ষে “সাইকেলস সেইভ দি সিটি” শীর্ষক একটি আলোচনা সভা আয়োজন করে। আলোচনার পাশাপাশি এই অনুষ্ঠানে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মিস দেবরা ইফ্রইমসন কর্তৃক নির্মিত বাইসাইকেল বিষয়ক গান লঞ্চ করা হয়। এ গানে কণ্ঠ দিয়েছেন মিস দেবরা ইফ্রইমসন, মওয়াকা লাকি, নানজিবা সাইয়ারা, ফজিলাতুননেসা চৌধুরী।…….

বিস্তারীত….

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *