Poster exhibition on birds at Khajuria 2025

Poster exhibition on birds at Khajuria 2025

পাখি বিষয়ক পোস্টার প্রদর্শনী “প্রাণ-প্রকৃতির সাথে মিলেমিশে থাকি”

আমাদের দেশ নদীমাতৃক ও সবুজের সমরোহে ভরপুর একটি দেশ। ঠিক তেমনই রয়েছে হাজারো জীববৈচিত্র্যের বাস। আমাদের পারিপার্শ্বিক অবস্থা স্বাভাবিক রাখার মাধ্যমে আমরা চাইলে এখনও দেশের অভ্যন্তরে সংরক্ষণের মাধ্যমে অনেক কিছু টিকিয়ে রাখতে পারি। এর মধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্বঅনেক। তাই এই প্রজন্ম পর্যন্তবর্তমানে যে কয়েকটি প্রজাতি পাখি রয়েছে সেগুলোর সুরক্ষা ও সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিšদ প্রাণ-প্রকৃতি রক্ষায় পরিবেশের দিকে নজর দেওয়া এবং বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করার মানসিকতা আমরা পোষণই করতে পারি নাই। রাষ্ট্রীয়ভাবে সরকারসহ সাধারণ মানুষের এই বিষয়গুলি নিয়ে সচেতন হওয়ার সময় এসেছে। তাই আমরা মানব জাতি পরিবেশ-প্রতিবেশ ও প্রাণ-প্রকৃতির কথা নিজেকে ভাবতে হবে, অন্যকেও ভাবাতে হবে ও সচেতন করতে হবে। পাখিরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় যে ভূমিকা রাখে সে বিষয়টি মাথায় রেখে উন্নয়ন হওয়াটাই বাঞ্ছনীয়। এতে যেমন মানুষের উপকার হবে, তেমনই পাখিরাও সুরক্ষিত থাকবে, পৃথিবীর বা¯দতন্ত্রও স্বাভাবিক থাকবে, জলবায়ু বিপর্যয় রোধ হবে, সর্বোপরি মারাত্নক ক্ষতি থেকে রক্ষা পাবে প্রাণীকুল।

বিস্তারিত দেখার অনুরোধ রইলো !!

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *