Report: World Carfree Day 2024 (Bangla)
admin2025-11-17T07:00:37+00:00বিশ্ব গাড়িমুক্ত দিবস ২০২৪ উদযাপন প্রতিবেদন
২০২৪ এর প্রতিপাদ্য: ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করি, হাঁটা, বাইসাইকেল ও গণপরিবহন বান্ধব নগর গড়ি
আয়োজক: ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ
প্রেক্ষাপট
গত দুই দশকে ঢাকা শহরে সাতটি উড়াল সড়ক এবং ফ্লাইওভার তৈরি করতে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করেছে। অথচ এর প্রধান সুবিধাভোগী শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা। অপরদিকে যাদের ব্যক্তিগত গাড়ি নেই তারা মহাসঙ্কটের মধ্য দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেছে, যা তাদের অর্থ-সময় নষ্ট করেছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এই বাস্তবতায় ব্যক্তিগত গাড়িকে সীমিত করে হাঁটা, সাইকেল ও গণপরিবহনের উপর গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব নগর যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় নিয়ে ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ ও আরো বেশ কয়েকটি সংগঠনের যৌথ আয়োজনে এবারে বিশ্ব গাড়িমুক্ত দিবসটি উদযাপন করা হয়।

Leave a Reply Cancel reply